//

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ

3 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১০ আগস্ট ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ঢাকা-উত্তরবঙ্গের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকার ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন তারা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরের ধোপাকান্দি এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গগামী লেন বন্ধ করে বিক্ষোভ করছেন।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.