//

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

8 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১০ আগস্ট ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফলাফল বিশ্লেষণে জানা যায়, প্রথমবার ফলাফল প্রকাশে ফেল থেকে খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। শুধু তাই নয় নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন। ফেল থেকে নতুন করে পাস করেছেন ২৯৩ জন।

মোবাইল ফোনের মেসেজ অপশনে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ : SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেবে শিক্ষাবোর্ড।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফল প্রকাশের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year। এরপর 16222 নম্বরে পাঠাতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের জন্য লিখতে হবে : Dakhil Mad 123456 2024। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফল ফিরতি মেসেজে পৌঁছে যাবে।

কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।

 

 

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog