//

গাজা সীমান্তে হামলায় ৪ ইসরায়েলি সেনা আহত

8 মিনিট পড়ুন
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ৪ আগস্ট ২০২৫
facebook sharing button
whatsapp sharing button
twitter sharing button
শাফাক নিউজ
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও।

রোববার (৩ আগস্ট) দিনভর গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায়।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা গাজা শহরের আল-তুফাহ্‌ এলাকার পূর্বদিকে একটি ইসরায়েলি সেনা জড়ো হওয়ার স্থানে মর্টার শেল ছুড়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরে একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে হামাদ আবাসিক কমপ্লেক্স ও আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশেও গোলাবর্ষণ চালানো হয়।

গাজা কেন্দ্রের আল-বুরেইজ শরণার্থী ক্যাম্পের পূর্বদিকে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দেইর আল-বালাহ এলাকায় বিমান হামলা হয় বলে জানায় ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার।

গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে আল-আওদা হাসপাতালের চিকিৎসা সূত্রে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১৯ জন ফিলিস্তিনি নিহত ও ৮৬৬ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ চলাকালে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩৯ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog