//

অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

6 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২৯ মে ২০২৫
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button
আজ থেকে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

 

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) থেকে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনাকে ঘিরে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ এবং সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এক যৌথ বিবৃতিতে বলা হয়, সহ-সভাপতি রিপনুল হাসানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা গভীর উদ্বেগজনক এবং তা সুপরিকল্পিত হয়রানির অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

এ ছাড়া কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে এবং প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog