//

ঈদুল আজহা কবে হবে সন্ধ্যায় জানা যাবে

7 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২৮ মে ২০২৫
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

 

ঈদুল আজহা কবে হবে তা নির্ধারণে আজ বুধবার (২৮ মে) সন্ধ্যায় বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।

এ সময় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১-এ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog