//

ট্রেনের ৪ জুনের টিকিট মিলছে আজ

7 মিনিট পড়ুন

 

  • নিজস্ব প্রতিবেদক
  • ২৫ মে ২০২৫
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ট্রেনের টিকিট। পুরোনো ছবি

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তারা আজ টিকিট সংগ্রহ করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রোববার (২৫ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।

এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি।

ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এসব তথ্য জানা গেছে।

কর্মপরিকল্পনার তথ্য অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৪ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। একজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.