গাইবান্ধায় বাঁধন প্রেসের মালামাল চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার।
- গাইবান্ধা থেকে আশরাফুজ্জামান সরকার
- ১২ অক্টোবর, ২০২৩



চিত্রঃ সংগৃহীত
ঢাকাঃ ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির বাসভবনে মধ্যাহ্নভোজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) তিন শীর্ষ নেতা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাষ্ট্রদূতের বারিধারাস্থ বাসভবনে শীর্ষ নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মধ্যাহ্নভোজে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা উবায়েদ এবং তাবিথ আউয়াল।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
শামা ওবায়েদের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল চিত্র
একই দিন ঢাকায় দায়িত্বরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে গুলশানে আমেরিকান ক্লাবে এই বৈঠক হয় বলে বিএনপির একটি সূত্র জানায়। বৈঠকটি দুপুর পৌনে ১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত চলে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ডেপুটি কাউন্সিলর (পলিটিক্যাল এন্ড ইকোনমিক) অর্টরু হাইনেস ছিলেন। তবে মির্জা ফখরুলের সঙ্গে দলের আর কেউ ছিলেন না বলে সূত্রটি জানায়।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা দিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নববধূর সাজে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর হাতে শোভা পাচ্ছে একটি লাল গোলাপ।
গত বুধবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপে প্রথমবারের মতো একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘মুজিব : একটি জাতির রূপকা’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘তার বিয়ের দিনে’। ছবিতে নুসরাতের পরনে সাদা শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়া দেখা যায়। তার গলায় ও কানে গহনা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শোতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্র থেকে ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে জাতি জানতে পারবে।
শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশে ১৪৬ সিনেমা হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। সিনেমাটি মুক্তির আগেই সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সের ফার্স্ট শোয়ের সব টিকিট বিক্রি শেষ।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে অস্ট্রেলিয়ার। স্বাগতিকদের দুই রানে তিন উইকেট তুলে নিলেও কোহলি ও রাহুলের বিধ্বংসী জুটিতে ৬ উইকেটে হার মানে অজিরা। এবার প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে প্রোটিয়াদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
তুমুল প্রতিযোগিতাপূর্ণ লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে মাঠে নামবে অজিরা। তবে দক্ষিণ আফ্রিকাও যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে তাও বেশ স্পষ্ট। কারণ লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রান তুলে ১০২ রানের বড় জয় পায় প্রোটিয়রা। প্রথম ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও আত্মবিশ্বাসী টেম্বা বাভুমারা।
গত ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটাররা প্রত্যাশা মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। তাছাড়া বোলিং ও ফিল্ডিংয়ে খুব একটা ভালো করতে পারেনি অজিরা। বিশ্বকাপের মঞ্চে প্রথম দল হিসাবে আফ্রিকার তিনজন ক্রিকেটার এক ইনিংসে সেঞ্চুরি করেছেন। অজিদের বিরুদ্ধেও কুইন্টন ডিকক, এডেন মার্করামরা দুরন্ত পারফরম্যান্সে উন্মুখ রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও লঙ্কান ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে চাইবে প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, মার্কাস স্টয়নিশ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক, টেম্বা বাভুমা (অধিনায়ক), ফান ডার ডুসেন, ডেভিড মিলার, এডেন মার্করাম, মার্কো জেনসেন, হেনরিখ ক্লাসেন, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা, জেরাল্ড কোয়েতজে, কেশভ মাহারাজ

ঢাকাঃ সাত মাসের অন্তঃসত্ত্বা মানসুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব করলেন। ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে। বাকি চার নবজাতককে হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালের দিকে নরমাল অবস্থায় একে একে পাঁচটি সন্তান জন্ম দেন ওই নারী। পাঁচ সন্তান জন্ম দেওয়া মা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
ওই নারী সকালে গাইনী ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ শিলার তত্ত্বাবধানে ভর্তি হয় বলে জানান গাইনী ওয়ার্ডের ডিউটিরত চিকিৎসক ডা. মাশরিমা মোর্শেদ মিশি ।
তিনি আরও জানান, ওই নারী বাচ্চার হাত বের হওয়া অবস্থায় নরসিংদী থেকে আজকে সকালেই গাইনী ওয়ার্ডে ভর্তি হয়। পরে নরমাল অবস্থায় একে একে পাঁচটি সন্তান প্রসব করেন। নবজাতকদের ওজন খুবই কম ছিল। দ্রুত তাদের হাসপাতালের এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন এক মেয়ে নবজাতক মারা যায়। বাকি চারজনের অবস্থাও ক্রিটিক্যাল। তবে মায়ের অবস্থা ভালো আছে।
নবজাতকদের মা গৃহিণী মনসুরা আক্তার জানান, তাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার বান্ধারিয়া গ্রামে। আড়াই বছর আগে সিএনজি চালক মামুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। এটি তাদের প্রথম বাচ্চা। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। গতকাল নিয়মিত চেকআপের জন্য শিবপুরের একটি ক্লিনিকে যান। সেখান থেকে তাদের বলা হয়, তাঁর গর্ভে ৫টি নবজাতক রয়েছে। তাদের ঢাকায় এসে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। সে জন্য আজ বৃহস্পতিবার সকালে তারা ঢাকায় আসার জন্য পূর্ব পরিকল্পনা করে রাখেন। ভোরে মনসুরার প্রচণ্ড ব্যথা শুরু হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
তাঁর স্বামী মামুন জানান, সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকেরা পাঁচ নবজাতকের নরমাল ডেলিভারি করেন। তবে পাঁচ নবজাতকেরই ওজন খুবই কম। তাদেরকে এনআইসিইউতে রেখেছেন চিকিৎসকেরা। তবে সন্তানদের মায়ের অবস্থা ভালো আছে।



নারায়ানগঞ্জঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিও দিয়েছেন আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান না। শামীম ওসমান বলেন, যারা এখন নির্বাচন নিয়ে চিন্তা করছে তারা আওয়ামী লীগ করার যোগ্যতা রাখে না। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি, আমাকে নমিনেশন দিয়েন না। আমাকে অন্যভাবে কাজে লাগান। আমি এমপি না হলে কিছুই হবে না।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুরে আওয়ামী লীগের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১৩ অক্টোবর সমাবেশ ঘিরে এ সভার আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় না আনলে দেশ ও মানুষের বড় ক্ষতি হবে। এটা একাত্তরের চেয়েও বড় যুদ্ধ। আমি সারা রাত ঘুমাই না। আমি খবর পাই। কোন দিক দিয়ে আগাচ্ছে সেগুলো জানি। ওরাও জানে আমি কোন দিক দিয়ে আগাচ্ছি।
তিনি বলেন, আমি একজন সোলজার। একজন মুক্তিযোদ্ধার সন্তান। আসছে পূজার মধ্যে ও পূজার পরে মরণকামড় দেবে তারা। দেশটাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে চরম অস্থিতিশীল করার চেষ্টা করবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে ফিলিস্তিনের চেয়েও খারাপ হবে। বড় ধরনের আঘাত আমাদের মোকাবেলা করতে হবে। ১৩ অক্টোবর সমাবেশ ঘিরে আমাদের প্রস্তুতি নিতে হবে। একটি থানার প্রগ্রাম কতটা বড় ও সফল হয়, নারায়ণগঞ্জ এটা করে দেখাবে। এবার আর বলব না খেলা হবে। সোনারগাঁ থেকে বলব, ফাটাফাটি হবে।
কমিটি প্রসঙ্গে শামীম ওসমান বলেন, অনেক কমিটি আটকে রেখেছে ঢাকা। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর কমিটি মুলার মতো ঝুলিয়ে রাখার কারণে দলে গ্রুপিং বাড়ে। অন্তত নারায়ণগঞ্জের কমিটিগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। কারণ নারায়ণগঞ্জকে অন্য জেলার সঙ্গে তুলনা করলে হবে না। ঢাকা যা না পারে সেটা নারায়ণগঞ্জ পারবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সাবেক যুগ্ম সম্পাদক আবুজাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

বাসস তিনি আজ বৃহস্পতিবার টুঙ্গিপাড়া পৌঁছে সকাল পৌনে ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বেদীরপাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন । প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্, দেশের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু স্মৃতিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এরপর সচিব টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ কেন্দ্রের খোঁজ খবর নেন। কথা বলেন কেন্দ্রর শিশুদের সাথে।

চিত্রঃ সংগৃহীত
ঢাকাঃ আদালত অবমাননার দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ না করে এ দণ্ড দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নের্তৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতি বেঞ্চ।
রায়ে তাকে আগামী এক সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তা না হলে তাকে গ্রেপ্তার করতে বলা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায় নিয়ে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করেন পৌর মেয়র। সেই ঘটনায় আদালত অবমাননার আবেদন করেন চার আইনজীবী। আবেদনের পক্ষে শাহ মঞ্জুরুল হক শুনানি করেন।
গত ৩ আগস্ট বিএনপির ঘোষিত কর্মসূচি পালনকালে বক্তব্য দেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। বক্তব্যে ওই মেয়র খালেদা জিয়ার মামলায় হাইকোর্টে রায়দানকারী বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরুপ মন্তব্য করেন। শুধু বিরুপ মন্তব্য করেই তিনি থেমে থাকেননি, বিচারের রায় নিয়েও অবমাননাকর মন্তব্য করেন। মেয়রের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।
বিষয়টি নজরে আসায় তা আবেদন আকারে আপিল বিভাগে নিয়ে যান মাহফুজুর রহমান রোমানসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী। তারা আবেদনে বলেন, মেয়রের এই বক্তব্য চরম আদালত অবমাননাকর।
গত ১৭ আগস্ট আবেদনটি শুনানির জন্য উত্থাপন করেন সিনিয়র আইনজী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, এভাবে দেশের সর্বোচ্চ আদালতের একজন বিচারপতি ও মামলার রায় নিয়ে এ ধরনের মন্তব্য ধৃষ্টতা ছাড়া কিছুই নয়। এটা আপনাদের বিবেচনায় নেওয়া উচিত।
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ইনায়েতুর রহিম আপিল বিভাগের বিচারক। একজন বিচারপতি সম্পর্কে মেয়র যে ভাষায় গালিগালাজ করেছেন, তাতে কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।তিনি আরও বলেন, রায় হয়েছে, তাতে আপিলের সুযোগ রয়েছে। তাই বলে এভাবে বিরুপ মন্তব্য করা যায় না। যদি এ ধরনের ধৃষ্টতার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কোর্টের প্রতি জনমনে আস্থার ঘাটতি দেখা দেবে।
মেয়রের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পাবলিক মিটিংয়ে তিনি এই বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্য সম্পর্কে জ্ঞাত। তিনি এটা কনটেস্ট করতে চান না। এমনকি বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, ‘আপিল বিভাগ আজ সংক্ষিপ্ত রায় দিয়েছেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে আমরা রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবো।’