কুড়িগ্রামে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে প্রতীকী অনশনে বিএনপি ।
- রফিকুল ইসলাম রফিক জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
- ১৪ অক্টোবর, ২০২৩




বক্তব্য দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আ স ম ফিরোজ চিত্রঃ সংগৃহীত
পটুয়াখালীঃ টান টান উত্তেজনা বিরাজ করছে পটুয়াখালীর বাউফলে। এখানে আওয়ামী লীগের ৩ গ্রুপের পৃথক পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আ স ম ফিরোজের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় (জনতা ভবন) চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হারুন আর রশিদ খানসহ আরও অনেকে।
অন্যদিকে সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (একাংশ) মো. জসীম উদ্দিন ফরাজির সভাপতিত্বে বাউফল প্রেসক্লাব রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অপর একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এস এম ইউসুফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আব্দুল লতিফ খান বাবুল, মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (একাংশ) ও ইউপি চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলিসহ আরও অনেকে।
নিজস্ব প্রতিনিধি
১৪ অক্টোবর,২০২৩

চিত্রঃ সংগৃহীত
ঢাকাঃ “তলে তলে” আসলে কিছুই হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের ‘তলে তলে’ বোঝাপড়া হয়ে যাওয়ার যে ইঙ্গিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি দিয়েছেন তা সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তলে তলে আসলে কিছুই হয়নি বলেই আওয়ামী লীগ বারবার এই কথাটা বলে বেড়ায়।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে প্রতীকী গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে এই কর্মসূচি পালন করে বিএনপি।
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘বলতে তারা খুব আনন্দ পায়। সেটাকে আবার পরে বলে রাজনৈতিক রসবোধ! তলে তলে নাকি সব আবার হয়ে গেছে। বারবার এ কথাটা কেন বলে? এজন্যই বলে, আসলে কিছুই হয়নি। গোটা বিশ্বের গণতান্ত্রিক বিশ্ব আজকে তাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য পরিষ্কার করে বলছে এবং একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন করতে বলছে।’
এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয় দাবি করে ফখরুল বলেন, ‘এদেরকে সরকার বলা যায় না, এরা শাসক। তার প্রমাণ এদের কথার মধ্যে দেখবেন; বিএনপি একটি দল, যে দলটি সবচেয়ে বড় রাজনৈতিক দল। তিন বার ক্ষমতায় ছিল—তারা ঘোষণা দেয়, বিএনপি আমাদের শত্রু। অর্থাৎ তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে কোনো রাজনৈতিক দলকে তারা শত্রু বলতে পারে না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না এ কথা বারবার প্রমাণিত হয়েছে। আইনের শাসনেও বিশ্বাস করে না তারা। গতকাল নরসিংদীর দুই ছাত্রনেতাকে কমান্ডো কায়দায়, সম্পূর্ণ আইন-কানুনকে না মেনে—ভঙ্গ করে তারা গ্রেফতার করেছে।’
হিন্দু সম্প্রদায়ের পূজার সময় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আমরা সব সময় বলেছি, আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ অসাম্প্রায়িদক ব্যবস্থায় বিশ্বাস করি। আমরা চাই না, ওই আন্দোলনের সুযোগ নিয়ে তারা আবার সেই সমস্যার তৈরি করবে। ইতোমধ্যে করেছে দেখেছেন। গতকাল কুমিল্লাতে তারা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দিয়েছে, তারপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাধা দিয়ে তাদের আহত করেছে।’
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শনিবার বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অনশন শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অলি আহমদ জুস পান করিয়ে অনশন ভাঙান।

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুরে ককটেল বিস্ফোরণ এবং গুলি ছুড়ে ছিনতাইকারীরা ২০ ভরি স্বর্ণসহ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। মা জননী জুয়েলার্সের মালিক দিলীপ রাজবংশী দিলু (৪৫) রাতে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন। এ সময় ছিনতাইকারীর গুলিতে মো. জাকির হোসেন নামের এক পথচারী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা ধাওয়া করে এক ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা। বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর বাজারের অদূরে শ্রীদাম ঘোষের বাড়ির পাশে শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। আটক মো. জসিম উদ্দিন (৩৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মানিকদা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ব্যবসায়ী দিলীপ রাজবংশী দিলু বলেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমি আমার কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। পথে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন লোক আমাদের মোটরসাইকেল থামিয়ে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আমাদের কাছে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে নাগরপুরের গাংবিহালী এলাকার স্থানীয় লোকজন ছিনতাইকারীদের মোটরসাইকেল ঘেরাও করলে সেখানেও গুলিবর্ষণ করে পালিয়ে যায় তারা। একপর্যায়ে দৌলতপুরের গাজীছাইল নামক স্থানের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে ওই চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।’
ছিনতাইকারীদের পালাতে বাধা দিতে গিয়ে পথচারী টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গাংবিহালী গ্রামের মো. জাকির হোসেন (৩৫) গুলিতে আহত হন। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, ‘ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ।’

পটুয়াখালীঃ পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বনানী মোড়ে জেলা বিএনপির আয়োজনে এ অনশন করা হয়। এতে সভাপতির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক জনাব আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাকে বিনা দোষে আটকে রাখা হয়েছে। কোনো শর্ত ছাড়া অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। অন্যথায় বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে।

ঢাকাঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপামর বাঙালি সাম্প্রদায়িক নয়। সবাই মিলে মিশে একাকার। সেই কারণে এদেশে সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সেই অপশক্তি অবদমিত হয়েছে। কিন্তু সেই অপশক্তি নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দেখা যায়, যখন নির্বাচন আসে, তখন এই অপশক্তি আবার ফণা তোলার অপচেষ্টা চালায়। তাই এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।’
বাসস জানায় আজ সকালে (১৪ অক্টোবর ) রাজধানীর বনানী মাঠে স্থাপিত পূজামন্ডপে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত শুভ মহালয়া ১৪৩০ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর ধর্মের পরিচয়। কিন্তু এই চেতনার বেদীমূলে আঘাতের ফলে পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষের মিলিত রক্তস্রোতে ৩০ লাখ শহীদ ও ও ২ লাখ মা-বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, লাল সূর্য খচিত সবুজ পতাকা ছিনিয়ে এনেছি।’
তিনি বলেন, ‘কিন্তু দু:খজনক হলেও সত্য যে ১৯৭৫ সালের পর সেই সাম্প্রদায়িক ভাবধারা ফিরিয়ে আনা হয়েছিল।’
হাছান মাহমুদ বলেন, ‘আজ ও সেই সাম্প্রদায়িক অপশক্তি আমাদের দেশে আছে এবং তারা সময়ে সময়ে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক উস্কানি দেয়।’
নির্বাচনকে সামনে রেখে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা গত ১৫ বছরের পথচলায় চেষ্টা করেছি, ১৯৭৫ সালের পর বাংলাদেশের যে মূল চেতনা হারিয়ে গিয়েছিল তা ফিরিয়ে আনার। একটি রাষ্ট্রের কখনো ‘শত্রু সম্পত্তি আইন’ ধরনের মতো আইন থাকা বাঞ্ছনীয় নয়। সেটি বিলুপ্ত করে ভিন্ন আইন করা হয়েছে। এভাবে অনেক কাজ করা হয়েছে।’
দেশে সম্প্রীতির উদাহরণ দিয়ে তিনি
বলেন, ‘আজ বাংলাদেশে সবকিছু ছাপিয়ে বড় উৎসব, বাঙালির উৎসব হয়ে দাঁড়িয়েছে পয়লা বৈশাখ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের দেশে যেভাবে বাংলা প্রতিবেশি কোনও দেশেও নেই।’
সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র ও সবার। আর সেটির প্রতিফলন আমরা দেখি দুর্গাপূজা, ঈদ, প্রবারণা পূর্ণিমাসহ সকল ধর্মীয় পার্বণে, যেখানে সকল ধর্মের মানুষ উৎসব মুখর পরিবেশে শামিল হয়।’
‘মানুষের সামর্থ্য ও সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বিধানের কারণে প্রতি বছর পূজামন্ডপের সংখ্যা বাড়ছে’ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আশা করি এই শুভ মহালয়ায় দেবী দুর্গার যে আগমনী বার্তা ধ্বনিত হচ্ছে, তা সকল ধর্মের যে মর্মবাণী, মানুষে-মানুষে শান্তি-সম্প্রীতি, তা আরও দৃঢ় করবে।’
শিল্পী মনোজ সেনগুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুলশান-বনানী পূজা উদযাপন ফাউন্ডশনের সভাপতি পান্না লাল দত্ত, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ ঘোষ, সন্তোষ শর্মা প্রমুখ।
শেষে ফাউন্ডশনের শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোট।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে এক অনশনে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই অনশন কর্মসূচি হয়। বেলা ১১টায় অনশন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। পরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে চলমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির অনশনে সংহতি জানানোর উদ্দেশ্যে রওনা হন সমমনা জোটের নেতারা।
সভাপতির বক্তব্যে ড. ফরহাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নত চিকিৎসার অভাবে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। সেই আন্দোলনে সরকারের পতন ঘটবে।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তারা বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, এই সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা-মামলা, দমনপীড়ন করে একদফার চলমান আন্দোলন দমাতে চায়। কিন্তু এসব করে আন্দোলন দমানো যাবে না। জনগণের অংশগ্রহণে আন্দোলন ক্রমেই বেগবান হবে এবং চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে। তাই সরকারকে বলব, অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
সমমনা জোটের এই সমন্বয়ক বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। দেশবাসী আগামীতে আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে।
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় অনশনে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা বক্তব্য দেন।
রতন আলী বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি,
১৪ অক্টোবর, ২০২৩

নাটোরঃনাটোরের বড়াইগ্রামের মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৩ অক্টোবর ) বিকেলে বনপাড়া পৌরসভার আটুয়া রাকুর মোড়ে এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেনের সভাপতিত্বে ও জালাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র কে এম জাকির হোসেন।
মেয়র বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর বাংলায় মাদকের ঠাঁই নাই, মেয়র কে এম জাকির হোসেন জানান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি নাটোর ০৪ (গুরুদাসপুর বড়াইগ্রাম) আসনের মাদক মুক্ত করে স্মার্ট বাংলাদেশ বিনির মানে কাজ করব, সভায় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র শরিফুন্নেছা শিরিন, কাউন্সিলর সোনাভান বেগম, আলহাজ্ব আঃ গফুর মৃধা, ইউ পি মেম্বার বাবুল হোসেন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম মৃধা, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম শাহীন প্রমূখ উপস্থিত ছিলেন।