কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ অক্টোবর) পৃথক দুই বার্তায় শোক জানান তারা।
শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারোসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অধিনায়ক সাকিব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের একাদশে আসবে পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁ পায়ের ঊরুর ইনজুরিতে পড়ে পুনেতে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত ছিলেন সাকিব। তবে সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে ফিরবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
মুম্বাইয়ের গরম আর প্রতিপক্ষ আফ্রিকা দলের কথা চিন্তা করে একাদশে তিন জন পেসার থেকে একজন বাদ পড়তে পারেন। আর তাই হাসান মাহমুদের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
সোমবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রশ্নের জবাবে এ কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।
জবাবে মিলার বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের বিষয়টি আমি উল্লেখ না করে যা বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে যা কিছু ঘটছে তা আমরা গভীর নজর রাখছি। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষই যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারে, সে সুযোগ নিশ্চিত করতে হবে। এখানে যারা সংশ্লিষ্ট যেমন- সরকারের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলসমূহ, নির্বাচন কমিশন, মিডিয়া এবং ভোটাররা। আমরা সংশ্লিষ্ট সবাইকে বলবো যে, তারা যেন আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সহিংসতা, হয়রানি এবং ভীতিপ্রদর্শন করা থেকে বিরত থাকে।
নরওয়ের ক্রিস্টিয়ান স্যান্ড শহরের বিখ্যাত ইউনিভার্সিটি অফ অ্যাডগারের প্রফেসর ড্যানিয়েল নরগেড’র আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন দেশের জনপ্রিয় এ ব্যান্ড শিল্পী ,
দশদিনব্যাপী এ আয়োজনে তিনটি সেশনে সুমি প্রেজেন্টেশন দেবেন, বক্তব্য রাখবেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। সংগীতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি একজন নারী হিসেবে তার সংগীতযাত্রার অভিজ্ঞতা নিয়েও কথা বলবেন তিনি।
সুমি বলেন, ‘বাংলা গানের সাথে নিজেদের ব্যান্ড নিয়ে গত ২১ বছর ধরে দেশ ও গত ১১ বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত কাজ করার পর পৃথিবীর মানুষ যে এখন বাংলাদেশের গানের বিস্তৃত কথা আমাদের কাছে এত ডিটেইলে শুনতে চায় বা আমার জানানোর সৌভাগ্য হচ্ছে এটি এক ধরনের বড় সুযোগ এবং পরিবর্তন বলে আমার মনে হয়।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এসময় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এটা আমরা বারবার বলছি। গতকাল (সোমবার) রাতেও তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।
বিএনপি মহাসচিব বলেন, সকালে ম্যাডামের চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনো সিসিইউতে আছেন। তিনি বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রাসেলসের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ব্রাসেলসে তিনি বুধবার (২৫ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুই দিনব্যাপী গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন। ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে গ্লোবাল গেটওয়ের আওতায় ৮৯ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে ঘোষণা দেওয়া হবে। সেই প্রকল্প থেকে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ খাতে বাংলাদেশকে ৩৫ কোটি ইউরো ঋণ এবং সাড়ে ৪ কোটি ইউরো মঞ্জুরি হিসেবে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। গ্লোবাল গেটওয়ে ফোরামে এ বিষয়ে চুক্তি সই হবে।

নিজের স্বপ্নের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’র পালা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামেই সিনেমাটি তৈরি করেছেন তিনি।
যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।
এবার শোনা গেল দারুণ এক খবর। ভারতে চলমান ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির থাকবে এই সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
আগামী ২৮ অক্টোবর নেদারল্যন্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে মাঠে নামবে সাকিব-মুশফিকরা। সেই দুই ম্যাচ দেখতেই ইডেন গার্ডেনে যাবেন ‘কাজল রেখা’র অভিনেতা-অভিনেত্রীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নিজেই। তিনি বলেন, ‘বিষয়টা এক ঢিলে দুই পাখি মারার মতো। মাঠে থেকে আমরা খেলাও উপভোগ করতে পারব, পাশাপাশি সিনেমাটি প্রচারের উদ্দেশ্যও পূরণ হবে।’
তিনি জানান, আগামী ২৬ অক্টোবর সিনেমার নায়ক শরিফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ বেশ কয়েকজন মিলে ভারতের উদ্দেশে রওনা হবেন। সেখানে তাদের সঙ্গে যোগ দেবেন মিথিলা ও ইরেশ যাকের।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত পাঁচ হাজার ৮৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ২৭৩ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ সোমবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া, পশ্চিম তীরে অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত এবং আরও এক হাজার ৮২৮ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ সোমবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিতে রকেট হামলা চালায়। তারা ইসরায়েল থেকে প্রায় ২০০ জনকে অপহরণ করে জিম্মি করেছে বলেও দাবি করে।
এরপর থেকে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শরণার্থী শিবির, হাসপাতাল, গির্জা, আবাসিক ভবনে প্রতিদিন ইসরায়েলি হামলা চলছে। ইসরায়েলের সেনাবাহিনী গাজায় স্থল হামলার ঘোষণাও দিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এর মধ্যে ইসরায়েল অন্তত ২৫০ বার হামলা চালিয়েছে। এতে অবরুদ্ধ গাজার জনসংখ্যার একটি বড় অংশ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না।
গাজা উপত্যকার ২৫টি হাসপাতালের মধ্যে ১০টিতে বর্তমানে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। নয়টি হাসপাতাল ‘ধ্বংস’ হয়েছে অথবা সরবরাহ বন্ধের কারণে ‘অকার্যকর’ হয়ে পড়েছে বলে মন্ত্রণালয় জানায়।
ইসরায়েলি হামলায় অন্তত ৫৪ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং ৯০ জনের বেশি আহত হয়েছেন। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০টি অ্যাম্বুলেন্স।
ইতোমধ্যে গাজায় স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং পানিদূষণের কারণে গুটিবসন্ত, চর্মরোগ ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, হাসপাতালগুলোতে সক্ষমতার বেশি সেবা দিতে হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, অ্যানেস্থেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে অপারেশন থিয়েটারে মোবাইল ফোনের আলো ব্যবহার করতে হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ৭০০ জনকে সেবা দেওয়ার সক্ষমতা আছে। কিন্তু হাসপাতালটিকে প্রতিদিন অন্তত পাঁচ হাজার জনকে চিকিৎসা দিতে হচ্ছে।
গাজার প্রায় ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারীর বর্তমানে জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়।

কিশোরগঞ্জে ভৈরবে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ৭ কর্মকর্তাকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সোমবার (২৩ অক্টোবর) ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের কারণ অনুসন্ধানের জন্য রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাগণের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
আরও বলা হয়, কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে প্রতিবেদন প্রস্তুত করবে; অফিস আদেশ জারির ৭ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবে এবং কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে পারবে।
এই তদন্ত কমিটির আহ্বায়ক হচ্ছেন— রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদ এবং সদস্য সচিব হচ্ছেন— উপসচিব (প্রশাসন-৬) মো. তৌফিক ইমাম।
এছাড়া সদস্য হিসেবে আছেন— বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন, যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল) তাবাসসুম বিনতে ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (ভূমি) মোহাম্মদ হানিফ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিসটিই (টেলিকম) এবং বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিকেল অফিসার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯ শিক্ষার্থীকে নানা মেয়াদে শাস্তি দিয়েছে প্রশাসন। রোববার (২২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫২৫তম সিন্ডিকেটে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্যাতনের সত্যতা প্রমাণ পাওয়ার পরও দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। নাম না প্রকাশ শর্তে এই তথ্য নিশ্চিত করেন সিন্ডিকেট একাধিক সদস্য।
সিন্ডিকেট সূত্রে জানা গেছে, গতকাল মোট ১১ শিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সভায় প্রস্তাব ওঠে। ১১ শিক্ষার্থীর মধ্যে ৪ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা। শিক্ষার্থীদের মধ্যে ১ জনকে স্থায়ী ও বাকি ৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের ৪ নেতার মধ্যে ২ জনকে শাস্তি দেওয়া হলেও অন্য ২ নেতাকে সতর্ক ও হল থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন অভিযোগে কয়েকজন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ও সতর্ক করা হয়েছে।
সিন্ডিকেট সদস্যরা জানিয়েছেন, শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুল্লাহকে। ২০২২ সালের জুনে আইন বিভাগের এক শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তাকে ওই সময় সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এ ছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ইয়াসির আরাফাত, নজরুল, মাহিন, শাফিউল্লাহ, আলিফ ও শিশিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলাও চলমান থাকবে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ বছরের ১২ ফেব্রুয়ারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কৃষ্ণ রায়কে মারধর ও ‘শিবির’ আখ্যা দিয়ে হত্যার হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতা নাঈম ও সোলাইমানকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছিল শৃঙ্খলা কমিটি। সেই সঙ্গে অনাবাসিক শিক্ষার্থী হওয়ায় তাদের দ্রুত হল থেকে অপসারণ করতে বলা হয়। কিন্তু সিন্ডিকেট সভায় সাময়িক বহিষ্কারের সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। তাদের শুধু হল থেকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছর ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় আইবিএ ছাত্রলীগের সভাপতি আবু সিনহাকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়। এ ছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হাসিবুল ইসলামকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়। গতকাল রাতের সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটি তাদের দুজনের বিষয়ে যে সুপারিশ করেছিল, তা বাস্তবায়ন করা হয়েছে।
এ বিষয়ে এক সিন্ডিকেট সদস্য বলেন, সিন্ডিকেট সভায় ১১ শিক্ষার্থীর শাস্তির বিষয়ে কথা হয়েছে। এটা শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। তবে দুই শিক্ষার্থীর শাস্তি শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত হয়নি। তাদের শাস্তি কমিয়ে শুধু সতর্ক করে দেওয়া হয়েছে।