//

রাষ্ট্রপতি পাবনা মেডিকেল কলেজে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ।

12 মিনিট পড়ুন
জেলা প্রতিনিধি , পাবনা।
২৮ সেপ্টেম্বর ২০২৩
 পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবনার হেমায়েতপুরে পাবনাবাসীর বহুল কাঙ্খিত মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।

  ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাষ্ট্রপতি বলেন, ‘হাসপাতালের বদলে পাবনা সদর হাসপাতালকে আধুনিকায়নের প্রস্তাব ছিল। কিন্তু আমি চিন্তা করলাম একটা মেডিকেল কলেজের ভিত্তিই হলো হাসপাতাল, তাই বললাম ওটার সঙ্গে জোড়াতালি দিয়ে চলবে না। এরপর আমি স্বাস্থ্যমন্ত্রী, সচিব, ডিজিসহ সংশ্লিষ্টদের আমার বঙ্গভবনে ডেকে বললাম। তারা বিস্মিত হলো। তাহলে ভাবেন- নীতিনির্ধারণী পর্যায়ে গত ১৫ বছরের মধ্যে উপস্থাপনই করেনি।’

পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘মন্ত্রী এটা আগ্রহের সঙ্গে প্রকাশ করলেন এবং সবাইকে নির্দেশ দিলেন। পরবহলো।’এর আগে গতকাল (বুধবার) বিকাল ৪টা ২৫ র্তীতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন এটা নতুন করে প্রস্তাব করতে হবে। এই খবর পাওয়ার পর পরিকল্পনামন্ত্রীকে ফোন করলাম। তারপর তিনি বললেন ঠিক আছে। আগের প্লানেই একনেকে দেয়া হলো এবং পাস  মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর ৪ টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। রাত ৯টার দিকে পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে সার্কিট হাউজে তিনি রাতযাপন করেন।বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। এরপর ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন.

মতামত দিন

Your email address will not be published.