//

হবিগঞ্জের মোড়াকরি ইউনিয়ন পরিষদের ভিডাব্লিউবি কার্ডের ১৩৫ বস্তা চাল জব্দ ।

7 মিনিট পড়ুন

জেলা প্রতিনিধি,হবিগঞ্জ।

২৭ সেপ্টেম্বর ২০২৩

 

মঙ্গলবার রাতে হবিগঞ্জের মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সালের চাচাতো ভাই ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার রান্নাঘরে অভিযান চালিয়ে ১৩৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরণে এ চাল বিতরণ করার কথা ছিল।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা চাল উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। এ ঘটনায় ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইউএনও নাহিদা সুলতানা বলেন, ‘ভিডাব্লিউবির ১৩৫ বস্তা অর্থাৎ সাড়ে ৪ হাজার কেজি চাল আত্মসাতের উদ্দেশ্যে ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বাড়িতে নেওয়া হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেগুলো উদ্ধার করে আনা হয়েছে। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম তাদের নামে নিয়মিত মামলা করেন।

‘সরকারি চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।

হবিগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ২ চাচাতো ভাইয়ের বাসা থেকে সাড়ে ৪ হাজার কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। ছবি: সংগৃহীত

মতামত দিন

Your email address will not be published.