//

দুই সন্তানসহ মায়ের লাশ মিলল নদীর চরে .

9 মিনিট পড়ুন

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

২৭ সেপ্টেম্বর ২০২৩

ছবিঃ দৈবাএ  প্রতিনিধি
  • নিখোঁজের ১৮ ঘণ্টা পর নদীর চর থেকে দুই সন্তানসহ মায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যেমে খবর পেয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাশিপুর কাশিডাঙ্গা এলাকার তীরনই নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। 

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্বামী আব্দুর রহিমের সাথে বাগবিতণ্ডা হলে দুই শিশু সন্তান শাওন (৮) ও সাফায়েতকে (৫) নিয়ে বাড়ি ছাড়েন নাসিমা বেগম (৪০)।এর পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে বাড়ির পাশে রাণীশংকৈল উপজেলার কাশিপুর এলাকার তীরনই নদীর চরে তিনজনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।

 

এদিকে ঘটনার পর থেকে পলাতক নাসিমার স্বামী রহিম ও তার পরিবারের সদস্যরা। এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে নাসিমার পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেছে তারা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ উদ্ধারের সময় নাসিমা ও তার দুই সন্তানের হাত বাঁধা ছিল।

নাসিমার ভাই ফারুক আজম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিয়ের পর থেকে আব্দুর রহিম নাসিমাকে শারীরিক নির্যাতন করত। দুদিন আগেও বাড়ি থেকে গরু বিক্রি করে টাকা আনতে নাসিমাকে মারধর করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

 

সহকারি পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল রেজাউল করিম জানান, এ বিষয়ে পুলিশের একাধিক টিম তদন্ত করছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তদন্ত রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

মতামত দিন

Your email address will not be published.