//

জীবনের জন্য আমি একমাত্র জিনিস চাই যেন, আমি আমার ছেলের পাশে থাকতে পারিঃ পরিমণি

6 মিনিট পড়ুন
বিনোদন ডেস্ক।
২৬ সেপ্টেম্বর ২০২৩

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি সদ্যই অভিনেতা শরিফুল রাজ ডিভোর্স দিয়ে সংসার জীবনের ইতি টেনেছেন। ডিভোর্সের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে পদ্মকে নিয়ে জীবন কাটাতে চান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট শেয়ার করার মাধ্যমে বেশ সরব রয়েছেন। 

 এসময় পরীমণি লেখেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই, তা হলো জীবন যেন আমাকে সব সময় আমার ছেলের পাশে থাকতে দেয় এবং তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’ এছাড়া এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমনি।
   সেখানে ক্যাপশনে জানিয়েছিলেন, যা কিছুই হোক না কেন, পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ। আর শেষে একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছিলেন আলোচিত এই অভনেত্রী।
May be a selfie of 1 person, child, smiling and people kissing
May be an image of 1 person, baby and smiling
May be a selfie of 1 person, baby, smiling and people kissing
May be an image of 1 person, baby, smiling, people kissing and outdoors
২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমণির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তী সময়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী পরীমণি।

মতামত দিন

Your email address will not be published.