//

বিএনপির টানা ১৫ দিনের কর্মসূচি

11 মিনিট পড়ুন

স্টাফ রিপোর্টার

১৮ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (মাঝে) পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান (ডানে) কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা, ১৮ সেপ্টেম্বর ছবি: সংগৃহীত

 

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে ৩ অক্টোবর পর্যন্ত দফার টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবারের কর্মসূচির মধ্যে রয়েছে-রোডমার্চ ও সমাবেশে।

তিনি বলেন, মঙ্গলবার টঙ্গী (গাজীপুর) ও কেরানীগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হবে। ২১ তারিখ (বৃহস্পতিবার) ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ, ২২ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় দুটি সমাবেশে এবং একই দিনে বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের জেলা মহানগর উপজেলা পৌর ওয়ার্ড ও ইউনিয়নে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগের রোড মার্চ, ২৫ সেপ্টেম্বর ঢাকার রায়ের বাজার ও আমীন বাজারে দুটি সমাবেশ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ এবং একই দিনে ঢাকায় পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৭ সেপ্টেম্বর ঢাকার গাবতলী ও নারায়ণগঞ্জে ফতুল্লায় সমাবেশ, ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা দলের সমাবেশ, ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবীদের সমাবেশ, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ, ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ ও ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রামে রোডমার্চ অনুষ্ঠিত হবে।

এ কমসূচি ঘোষণাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির সিনিয়র নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা জানান, ৩ অক্টোবর পর্যন্ত প্রথম দফার এ কর্মসূচি ঘোষণা করা হলো। দ্বিতীয় দফায় পরবর্তী ঘোষণা করা হবে।

মতামত দিন

Your email address will not be published.