সুনামগঞ্জের ধর্মপাশায় ভূয়া জন্ম নিবন্ধন উদ্যোক্তা গ্রেপ্তার।
- নুর রহমান তুষার,ধর্মপাশা (সুনামগঞ্জ)
- ১৪ অক্টোবর, ২০২৩



উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য নতুন ওয়েব অ্যাপ স্টোর চালু করেছে মাইক্রোসফট। পুরোনো ওয়েব অ্যাপ স্টোরটি কোডভিত্তিক হলেও নতুন অ্যাপ স্টোরটিতে এএসপিডটসেট ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে নতুন এই অ্যাপ স্টোর থেকে বর্তমানের তুলনায় সহজে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমনির্ভর বিভিন্ন অ্যাপ ও গেম খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: দ্য ভার্জ

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য নতুন ওয়েব অ্যাপ স্টোর চালু করেছে মাইক্রোসফট। পুরোনো ওয়েব অ্যাপ স্টোরটি কোডভিত্তিক হলেও নতুন অ্যাপ স্টোরটিতে এএসপিডটসেট ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে নতুন এই অ্যাপ স্টোর থেকে বর্তমানের তুলনায় সহজে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমনির্ভর বিভিন্ন অ্যাপ ও গেম খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ ছাড়া অন্য অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ এবং গেম তৈরির পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের। নতুন ওয়েব অ্যাপ স্টোরটি সেই পরিকল্পনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক্সবক্সের প্রধান ফিল স্পেনসার গত বছর জানিয়েছিলেন, এক্সবক্স মোবাইল গেমিং স্টোর আনতে কাজ করছে মাইক্রোসফট। আর তাই ধারণা করা হচ্ছে, নতুন অ্যাপ স্টোরের পাশাপাশি শিগগিরই এক্সবক্স মোবাইল গেমিং স্টোরও চালু করতে পারে মাইক্রোসফট।
সূত্র: দ্য ভার্জ

মনের আনন্দে বর্ষাকালে বাংলার মানুষের ইলিশ খাওয়ার এ চিত্র পাওয়া যায় রসরাজ অমৃতলাল বসুর ছড়ায়। তাঁর কথা, পদ্মাপারের ইলিশ যে একবার খেয়েছে, সে কখনো ভুলবে না। যদিও বাস্তবতা হলো, ইলিশের স্বাদ এখন দেশের বেশির ভাগ মানুষের ভুলে যাওয়ার জোগাড় হয়েছে। তার কারণ, চলতি বছর ইলিশের যে দাম, তা নিম্ন আয়ের মানুষ তো দূরে, নিম্ন বা মধ্যবিত্তেরও প্রায় নাগালের বাইরে। এ কারণে ইলিশের স্বাদ ভুলে গেলে বিস্ময়ের আর কী আছে!
এবার ইলিশের যে দাম, তা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ—এমন হিসাবই দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)। যদিও সংগঠনটি শুধু ঢাকার বাজারের দাম দেখে; তবে সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবেও এবার ইলিশের দাম ছিল সর্বোচ্চ।
মৎস্য অধিদপ্তর অবশ্য প্রতিবছর ইলিশের উৎপাদন বাড়ছে বলে তাদের পরিসংখ্যানে উল্লেখ করে। দপ্তরের কর্তাব্যক্তিরা বলছেন, এবারও ইলিশ কম হয়নি। সাগর থেকে ইলিশ ধরতে নৌকা, জ্বালানি তেল, মজুরি—সবই বেড়েছে। তাই দাম বেড়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, নদী, সাগর—সবখানে এবার ইলিশ মিলেছে কম। এবার ইলিশের সময়ে, বিশেষ করে জুলাই ও আগস্ট মাসে অস্বাভাবিক কম বৃষ্টিকে দায়ী করছেন গবেষকেরা। অবশ্য কারণ যা-ই হোক, এবার ইলিশের দাম যে চড়া, তা নিয়ে কারও দ্বিমত নেই।
ইলিশের উৎপাদন, বাজার, আবহাওয়া, দাম—এসব নিয়ে নানা কথার মধ্যে গত বুধবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি। এ নিষেধাজ্ঞা চলবে ২ নভেম্বর পর্যন্ত, অর্থাৎ ২২ দিন।
দেশে পণ্যের দামের পর্যবেক্ষণ করে কৃষি বিপণন অধিদপ্তর। তাদের ওয়েবসাইটের ‘পণ্যভিত্তিক বাজারদর’-এ গিয়ে কিছু পাওয়া যায়নি। তবে দ্রব্যমূল্যের লেখচিত্র প্রতিবেদন পাওয়া যায়। সে অনুযায়ী, চলতি বছরের জুলাই পর্যন্ত ইলিশের গড় মূল্য ছিল ১ হাজার ১৫০ টাকা। এটি গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। আর গত বছর গড় মূল্য ছিল ১ হাজার ৫০ টাকা।
অন্যদিকে, ক্যাবের হিসাব অনুযায়ী, চলতি বছর এক থেকে দুই কেজি ওজনের ইলিশের দাম গত বছরের তুলনায় বেড়েছে ১৫ থেকে ২৫ শতাংশ। গত বছর দাম বেড়েছিল ১০ থেকে ১২ শতাংশ। ঢাকার বাজারে এবার ইলিশের দাম এক দশক বা ১০ বছরের রেকর্ড ছাড়িয়েছে।
ক্যাবের হিসাব অনুযায়ী, গত মাসে (সেপ্টেম্বর) ঢাকায় ৫০০ গ্রাম থেকে ১ কেজির ওজনের ইলিশের গড় দাম ছিল ১ হাজার ২০০ টাকা। আর ১ থেকে ২ কেজি ওজনের ইলিশের দাম ছিল ১ হাজার ৬০০ টাকা। গতবারের চেয়ে ৫০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশের দাম কেজিতে বেড়েছে ৪০০ টাকা। আর ১ থেকে ২ কেজির ওজনের ইলিশের দাম এবার বেড়েছে প্রায় ৩০০ টাকা।
ইলিশের দাম এবার যে বেশি, তা স্বীকার করেন আড়তদার, ব্যবসায়ী, গবেষক, এমনকি মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারাও। বিভিন্ন বন্দরের আড়তদারেরা বলছেন, এবার ইলিশ ধরা পড়েছে অনেক কম। বাজারে পণ্যে সরবরাহ কম হলেই দাম বাড়ে—অর্থনীতির এই সহজ সূত্রই এবার ইলিশের ক্ষেত্রেও ঘটেছে বলে মনে করেন আড়তদার ও ব্যবসায়ীরা। যদিও মাছ কম—এমন কথা মানতে নারাজ গবেষক ও সরকারি কর্মকর্তারা।
সরকারি হিসাবে, গত বছর দেশে ইলিশের উৎপাদন হয়েছিল ৫ লাখ ৬৬ হাজার ৫৯৩ মেট্রিক টন। এবারও তার কাছাকাছি উৎপাদন থাকতে পারে বলে মনে করেন ইলিশ-গবেষক আনিছুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, প্রতিবছর এ সময়ে ইলিশ কম উৎপাদিত হয়েছে বলে শোনা যায়। এবার এটা বেশি বলা হচ্ছে। এবার দেখা গেছে, একবারে ৩৯ লাখ টাকার ইলিশও পেয়েছেন কেউ কেউ। এসব বিষয় মাথায় রাখতে হবে।
দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। সেই মাসে এবার ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আগস্টেও বৃষ্টি খুব বেশি হয়নি। এ দুই মাসে কম বৃষ্টি হওয়ার কারণে ইলিশের উৎপাদনে প্রভাব পড়েছে বলে মনে করেন আনিছুর রহমান। এই ইলিশ-গবেষকের কথা, ইলিশ ঝাঁক ধরে থাকে। তাই যদি কক্সবাজার অঞ্চলে ইলিশ বেশি পাওয়া যায়, তখন স্বাভাবিকভাবেই পটুয়াখালীতে কম পাওয়া যাবে। এটাই স্বাভাবিক। সব অঞ্চলের হিসাব মিলিয়ে বছর শেষে দেখা যাবে, ইলিশ আগের বছরের মতোই হয়েছে বা এর বেশিও হতে পারে।
ইলিশের ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। মহিপুর বন্দর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিদার উদ্দিন বলেন, ‘গত বছরের চেয়ে এবার ইলিশ অন্তত ৪০ শতাংশ কম। ইলিশ প্রকৃতির দেওয়া জিনিস, এটা কম হয়েছে কি না, তা জানি না। শুধু জানি, এবার জেলেরা ইলিশ পেয়েছেন অনেক কম।’
ইলিশের মূল্যবৃদ্ধির বিষয়ে ক্যাবের বিশ্লেষণ হলো, এবার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম অত্যধিক করে তুলেছেন। ক্যাবের সহসভাপতি এস এম নাজির হোসেন বলেন, ইলিশের মৌসুম শুরুর আগে থেকে দাদন দিয়ে মধ্যস্বত্বভোগীরা বাজার নিয়ন্ত্রণ করেন। এবার দাম এত বাড়লেও প্রকৃত জেলে সুবিধা পেয়েছেন, এর কোনো নজির নেই। এই মধ্যস্বত্বভোগীরা দাম বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন। আর বাজারের ওপর সরকারি সংস্থার নজরদারি কম থাকায় দামও বেড়েছে লাগামহীনভাবে।

গাজা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭০ জনের প্রাণ গেছে। হামাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
হামাস কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। তাঁরা সবাই ইসরায়েলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় পালাচ্ছিলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরায়েল।
যদিও গাজা খালি করার এ আদেশ প্রত্যাহার করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এটা অবাস্তব একটি আদেশ। জাতিসংঘ আরও জানিয়েছে, ইসরায়েলের আদেশের পর গাজা সিটি ছেড়েছেন অন্তত হাজার দশেক মানুষ।
ফিলিস্তিনের সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি।
বিপক্ষ আফগানিস্তান: ১/৩২, ৬ ওভার
বিপক্ষ ইংল্যান্ড: ১/৩৮, ৬ ওভার
বাংলাদেশ পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা তাঁর। কিন্তু তাসকিন আহমেদ এখন পর্যন্ত নিস্প্রভই।
মোস্তাফিজকে নতুন বলে আনা হয়েছে আজও। তিনি এসেছেন তৃতীয় বোলার হিসেবে। আফগানিস্তান আগেই গুটিয়ে যাওয়াতে ৬ ওভারের বেশি করতে হয়নি তাসকিনের। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৬ ওভারের পর তাঁকে আর আনেননি অধিনায়ক। আজ প্রথম ওভারটা ভালো শুরু করলেও এরপর থেকে ঠিক লাইন-লেংথে সেভাবে হুমকি করতে পারছেন না তাসকিন। প্রথম ওভারে ১ রান দিয়েছিলেন, পরের ৩ ওভারে দিয়েছেন ২২ রান।
বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব বলেছিলেন, চোটের কারণে ছিটকে পড়া পেসার ইবাদত হোসেনকেই শুধু মিস করবেন তিনি। তবে ছন্দে থাকা তাসকিনকেও হয়ত এখন পর্যন্ত মিস করেছেন বাংলাদেশ অধিনায়ক।


বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। বিএনপিকে মাথা থেকে এই ভূত নামাতে হবে। তত্ত্বাবধায়ক সরকার মরা লাশ। আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে তত্ত্বাবধায়ক, এই তত্ত্বাবধায়ক আর কোনো দিন চোখ মেলবে না।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে আজ শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় জেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দুই সেলফিতে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না দাবি করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ঘুরঘুর করে লাভ নেই। যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক বলে না। শেখ হাসিনার পদত্যাগের কথা বলে না। তাহলে কিসের ওপর ভিত্তি করে তোমরা ঘোরাঘুরি করছ? পিটার হাসের মুরব্বিরা ওই সেলফির সঙ্গে কথাও বলে নিয়েছে।’
আওয়ামী লীগের উন্নয়নের কারণে বিএনপি অন্তর্জ্বালায় ভুগছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। সেখানে ইউরেনিয়ামের ৩ নম্বর চালান এসে গেছে। ফখরুল বলেন, পারমাণবিক এই বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে। তাহলে শেখ হাসিনা যে এত টাকা দিয়ে ইউরেনিয়াম আনলেন, সেগুলো ফখরুল আর ওই মঈন খানের মাথায় ঢেলে দিই, তাহলে বুঝবেন কত ধানে কত চাল।’
বিএনপিকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে, এখন কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপিকে আর ছাড় নেই। আন্দোলন করবা, আগুন নিয়ে আসবা, হাত পুড়ে ফেলব। লাঠি নিয়ে আসবা, হাত ভেঙে দেব। তোমাদের সাথে আর কম্প্রোমাইজ না।’ বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমরা কম্প্রোমাইজের লোক না। তোমরা আমাদের শত্রু ভাবো, আমরা কেন বন্ধুত্ব রাখব? বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে আর আমরা তাদের প্রতিপক্ষ ভাবতাম। সুতরাং শত্রুর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না।’
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া।
বক্তব্যে জাতীয় পার্টির সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘আপনারা বড় বড় কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে দেখেন কয়টি সিট পান?’ আওয়ামী লীগকে গণমানুষের দল উল্লেখ করে তিনি বলেন, এখানে জাতীয় পার্টির এক এমপি আছেন। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন। এটি জাতীয় পার্টির সিট নয়, এই এলাকাকে ও এলাকার মানুষকে রক্ষা করতে এখানকার মানুষ নৌকা চায় বলেও উল্লেখ করেন নানক।

বর্তমান সরকার শুধু রাজনীতি নয়, দেশের অর্থনীতিও পুরোপুরি ধ্বংস করেছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচারে দেশের অর্থনীতি ‘ফোকলা’ হয়ে গেছে।
বিএনপির মহাসচিব আজ এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, ‘বিভিন্ন পত্রিকা ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র মারফত আমাদের জানামতে, ২০০৯ সাল থেকে ২০২৩ সালের গতকাল (১২ অক্টোবর) পর্যন্ত প্রায় ৯০ হাজার কোটি টাকা লুট করেছে, একেবারে লুট।’
আজ শুক্রবার বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১৫ বছরে আওয়ামী লীগের টানা শাসনে ‘ব্যাংকিং খাতে দুর্নীতি, অর্থ পাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়াসহ আর্থিক খাতে চরম অব্যবস্থাপনার’ অভিযোগে এ সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘এই অবৈধ সরকার শুধু রাজনীতি নয়, অর্থনীতিও পুরোপুরি ধ্বংস করেছে এবং তারা মিথ্যার আশ্রয় নিয়েছে; প্রতারণা করছে জনগণের সঙ্গে। শুধু জনগণ নয়, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গেও তারা (সরকার) প্রতারণা করছে। এমন একটা ন্যারেটিভ খাড়া করেছে যে বাংলাদেশ রোল মডেল হয়ে গেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ডেভেলপমেন্টের জন্য।’
এমন বক্তব্যের পেছনে যুক্তি দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমার কথা নয়, অর্থনীতিবিষয়ক যেসব সংস্থাগুলো আছে; যারা রিসার্চ করে, পড়াশোনা করে তারা বলছে—এটা পুরোপুরিভাবে হলফ, ফাঁপা একটা বিষয়। জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’
দেশে কোনো বিনিয়োগ নেই বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এখানে এই লোকগুলোর (ক্ষমতাসীনদের) কোনো নতুন বিনিয়োগ নেই, কোনো নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। যার ফলে দারিদ্র্য দারিদ্র্যই থেকে যাচ্ছে এবং মানুষের আয়ের বৈষম্যটা দিনে দিনে বাড়ছে। যার ফলে সিপিডি বলেছে, এখানে দুইটা সোসাইটি (শ্রেণি) তৈরি হয়ে গেছে…একটা হচ্ছে খুবই বড়লোক শ্রেণি যারা বিদেশে যায়, পোশাক-আশাক… দামি গাড়ি বিএমডব্লিউ, মার্সিডিজ—এগুলোতে চড়ছে। অন্যদিকে এই গুলশানেই দেখবেন সিগন্যালগুলোতে ভিক্ষার হাত বাড়িয়ে দিচ্ছে অসংখ্য মানুষ। তারা তাদের প্রতিদিনের খাবার সংগ্রহ করতে পারে না। এটাই বাস্তবতা।’
মির্জা ফখরুল বলেন, আর্থিক খাতসহ দেশে আইনের শাসন ও সার্বিক শৃঙ্খলার অন্যতম প্রধান শর্ত হচ্ছে জবাবদিহিতা। যেহেতু বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহি নেই; তাদের হাতে এ দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বিচারব্যবস্থা কিছুই নিরাপদ নয়।
মির্জা ফখরুল বলেন, ব্যাংকিং খাতে নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের কারণেই দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না। মূলত সরকারের পলিসি (নীতি) বা রাজনৈতিক দুর্বলতা এবং ব্যক্তিস্বার্থ বা সর্বগ্রাসী লুটপাট অর্থনীতির জীবনীশক্তি ক্রমেই ধ্বংস করে দিচ্ছে।
ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারির উদাহরণ তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি ঘটেছে ইসলামী ব্যাংকে। একটি শিল্প গ্রুপ নামে–বেনামে অস্তিত্বহীন ভুয়া কোম্পানির নামে কেবল ইসলামী ব্যাংক থেকেই ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। অথচ গ্রুপটি সর্বোচ্চ ২১৫ কোটি টাকা ঋণ নেওয়ার যোগ্য। গ্রুপটি ন্যূনতম এক বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।’
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের একজন অর্থনীতিবিদ মন্তব্য করেছেন যে যোগাযোগ ও ক্ষমতা থাকলে ব্যাংক থেকে ঋণের নামে টাকা লুটপাট এখন সবচেয়ে সহজ। দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের মাধ্যমে যাঁরা বিদেশে বিপুল বিত্তবৈভবের পাহাড় গড়েছেন, একজন অর্থনীতিবিদ তাঁদেরকে জাতীয় দুশমন বলে আখ্যায়িত করেছেন। তাঁরা ব্যাংকিং সিস্টেমের অপব্যবহার করে ব্যাংক থেকে ঋণ নিয়ে তা বছরের পর বছর ফেরত না দিয়ে বিদেশে পাচার করে চলেছেন। তাঁরা ব্যাংকগুলোর ‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ হিসেবে ঋণ লুটপাটকারীর ভূমিকা পালন করছেন। তাঁরা রাজনীতিবিদ পরিচয়ে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পালিয়ে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।
সরকার ও তাদের অবৈধ সুবিধাভোগীরা দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল অর্থসম্পদ বিদেশে পাচার করে দিয়েছে এবং দিচ্ছে। ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির (জিএফআই) তথ্যমতে, আমদানি ও রপ্তানি পণ্যমূল্যের মিসইনভয়েসিংয়ের মাধ্যমে কর ফাঁকি দিয়ে বিভিন্ন দেশে অর্থ পাচার করা হয়েছে। ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে এভাবে প্রতিবছর গড়ে ৮ দশমিক ২৭ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ। এভাবে ৯ বছরেই দেশ থেকে ৭৪ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে।’
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, জিএফআই ২০১৫ সালে বলেছিল, বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর সরকারের সিআইডির বরাতে দেশের বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হয়, শুধু হুন্ডির প্রক্রিয়ায় দেশ থেকে গড়ে বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘হুন্ডির সঙ্গে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এবং রপ্তানি আয় দেশে ফেরত না আনার মতো মূল সমস্যাগুলো যোগ করলে দেখা যায়, প্রতিবছর বর্তমানে কমপক্ষে দেড় লাখ কোটি টাকার সমপরিমাণের বৈদেশিক মুদ্রা থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। এর মানে বাংলাদেশ থেকে বছরে কমপক্ষে ১৫-১৬ বিলিয়ন ডলার পুঁজি এখন বিদেশে পাচার হচ্ছে। এই অর্থ পাচারের বিপুল স্রোত বন্ধ করতে পারলে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি কমপক্ষে ২ শতাংশ বৃদ্ধি পেত।’
রপ্তানির আড়ালে সম্প্রতি ১ হাজার ৪০০ কোটি টাকা বিদেশে পাচার এবং ইডিএফের আড়ালে ৭০০ কোটি ডলারের দুর্নীতির অভিযোগ, যা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, তার তথ্যাদি তুলে ধরেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘বিগ থ্রি’ হিসেবে পরিচিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিনটি রেটিং এজেন্সি বাংলাদেশের ঋণমান যেভাবে হ্রাস করেছে, নেতিবাচক সংকেত দিয়েছে, তাতে অর্থনীতি উদ্বেগজনক পরিস্থিতিতে এসেছে। গত মে মাসে বৈশ্বিক রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের ক্রেডিট রেটিং বিএ ৩ থেকে নামিয়ে বি ১-এ পুনর্নির্ধারণ করেছে। যেখানে প্রতিটি দেশ ক্রমান্বয়ে ভালো রেটিং পাওয়ার চেষ্টা করে থাকে, সেখানে গত এক যুগ পর এই মান কমানো দেশের অর্থনীতির জন্য অশনিসংকেত।
ব্যাংকে নজিরবিহীন তারল্য–সংকটের চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, বেশ কিছুদিন ধরে তারল্য–সংকটে পড়ে দেশের অনেক ব্যাংক ধার করে চলছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য কমে ৩ হাজার ৯০৯ কোটি টাকায় নেমেছে। এক বছর আগেও যা ২ লাখ ৩ হাজার ৪৩৫ কোটি টাকা ছিল।
তারল্য–সংকটের কারণে ‘মূলধন ঘাটতি’ ও ‘আমানতকারীরা ঝুঁকি’র মধ্যে আছে বলেও মন্তব্য করেন ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান রবকতউল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন।

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেরিন অ্যান্ড অফশোর এক্সপো, ২০২৩ (বিমক্স ২০২৩)। শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, অফশোর, অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট, শিপিং, লজিস্টিক অ্যান্ড পোর্ট, ফিশিং ভেসেলস অ্যান্ড ফিশারির যন্ত্রপাতি ও মেশিনারিজ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মেহাম্মদ মুসা, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুল আলম উপস্থিত ছিলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা বাংলাদেশের বন্দর ব্যবহারকারীদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিচ্ছি। আমরা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বন্দরগুলোকে স্মার্ট পোর্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি যাতে এগুলো বাংলাদেশের অর্থনীতিতে গেম চেঞ্জারের ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বে জাহাজ নির্মাণ এবং জাহাজ পুনর্ব্যবহারযোগ্য খাতে নেতৃত্ব দিচ্ছে। বাণিজ্য সহজ করতে অবকাঠামো নির্মাণ ও সমুদ্রবন্দর আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়া মাদার ভেসেল যাতে নির্বিঘ্নে বন্দরে প্রবেশ করতে পারে সেজন্য সামুদ্রিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স থিজ ওয়াউডস্ট্রা বলেন, ৫০ বছর ধরে নেদারল্যান্ডস এবং বাংলাদেশ একটি কার্যকর এবং বন্ধুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে। উভয় দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। জাহাজ নির্মাণ ও মেরামত, বন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং এ বিষয়ে গবেষণা ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের কোম্পানি এবং ইনস্টিটিউটগুলো বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করছে।
সিঙ্গাপুরের ফায়ারওয়ার্কস ট্রেড মিডিয়া গ্রুপের সহযোগিতায় সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এই প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনী চলবে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১ হাজার ১৪৮ জন মারা গেলেন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২০৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৮ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী।

এর আগে, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বানৌজা ঈসা খানে লেবাননগামী নৌ-সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। তিনি দলটিতে থাকা নৌ-সদস্যদের উদ্দেশে সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত ও উত্তরোত্তর বৃদ্ধি করতে সকলকে একযোগে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন।