ফ্লাইওভারের নিচে চলবে অভিযান
- জ্যেষ্ঠ প্রতিবেদক
-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ফ্লাইওভারগুলোর নিচের জায়গা দখল মুক্ত করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে দেওয়াল লিখন, পোস্টার, অবৈধ স্থাপনা ও দোকান অপসারণ করবে তারা।
আর এসব কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে আদেশ জারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান।
রাজধানীর অলিগলি, ওভারব্রিজের পিলার, ল্যাম্পপোস্ট, দেওয়ালসহ সর্বত্রই পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। এ ছাড়া শহরের বিভিন্ন জায়গায় জায়গায় টু-লেট, বিভিন্ন ব্যক্তির প্রচারণামূলক পোস্টার, বিজ্ঞপ্তি আর ব্যানারের ছড়াছড়ি। এর সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে ফ্লাইওভারগুলোতেও বিজ্ঞাপন, ব্যানার, পোস্টার সাঁটানো। এর ফলে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য্য।
তিনি আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ফ্লাইওভারের দেওয়াল লিখন, পোস্টার, অঙ্কনে দায়ী ব্যক্তিদের রিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।









